আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত ফাহাম আব্দুস সালামের লেখা ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’বইটি সোমবার থেকে শুরু কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রদর্শন ও বিক্রি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। আদর্শ প্রকাশনীকে আজ সোমবার এ বিষয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
আদর্শ প্রকাশনীর প্রকাশক মাহবুবুর রহমানকে এ চিঠি দিয়েছেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অফিস নির্বাহী আবদুল্লাহ আল মাহমুদ চৌধুরী।
চিঠিতে বলা হয়েছে, আদর্শ থেকে প্রকাশিত ফাহাম আব্দুস সালামের লেখা ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ বইটি ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রদর্শন ও বিক্রয় করা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।
