রিয়া মোদক
উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে কৃষিবিদ দিবস ২০২৩ পালিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র- ছাত্রীদের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে একটি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বলেন, ” বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিটি কৃষি সেক্টর। ১৯৭৩ সালের ১৩ ই ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে কৃষিবিদ পেশা ঘোষণা করেন।
কৃষি ইন্সটিটিউটসহ বিভিন্ন জায়গায় অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হচ্ছে কৃষিবিদ দিবস এবং কৃষিবিদ হয়ে আমরা নিজেরাও অত্যন্ত গর্বিত। “
উল্লেখ্য যে, র্যালি শেষে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
