আসাদুজ্জামান বাবুল,গোপালগঞ্জ থেকে:১৪-০২-২৩
টিউশনের কথা বলে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধষনের চেষ্টা ঘটনায় থানায় দায়েরকৃত মামলার আসামী গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আনইজীবি মো, আলমগীর হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ১৩ ফেব্রুয়ারী সোমবার দুপর ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ কোতয়ালী থানার ওসি মো, জাবেদ মাসুদ।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার মো, মোরাদ হোসেনের থানায় দায়েরকৃত মামলার বরাত দিয়ে ওসি মো, জাবেদ মাসুদ আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, এ মামলার আসামী অ্যডভোকেট আলমগীর হোসেন (৪৫) পিতা: অজ্ঞাত সাং ১০৪/১২ তয় তলা, সামচুল হক রোড়, পাচুড়িয়া, থানা জেলা গোপালগঞ্জ।
আমার বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্রী (ভিকটিম) সাথে বিগত ৩/৪ মাস আগে পাচুড়িয়া নামক স্থানে পাকা রাস্তার উপর যাত্রাপথে আসামী আলমগীর হোসেনের বাচ্চাদের প্রাইভেট পড়ানোর কথা বলে পরিচয় হয়। এ সময় আলমগীর হোসেন তার মোবাইল নাম্বার ০১৭৮০-১১ ৬৭ ৫৮ দেয় এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী (ভিকটিমের) মোবাইল নাম্বার নিয়ে যায়।
পরে গত ১০ ফেব্রুয়ারী বিকাল আনুমানিক ৪টার দিকে আসামী আলমগীর হোসেন তার মোবাইল নাম্বার থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মোবাইল নাম্বারে ফোন করে তার বাচ্চাদের পড়ানোর জন্য আড়াইশ বেড হাসপাতালে যেতে বলে।
বিচক্ষন আইনজীবি আলমগীরের কথামতো ওই ছাত্রী যথাসময়ে হাসপাতালের ভেতরে পৌছে আসামী আলমগীরকে ফোন করলে সে তার বাসায় যেতে বলে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সরল মনে তার বসত বাড়ীতে পৌছে বাসার ভেতরে ঢুকে দেখে যে, আসামী আলমগীর ছাড়া বাসায় আর কেউ নেই।
আসামী আলমগীর আমাদের ছাত্রীকে বসতে বলে ঘরের দরজা লাগিয়ে দিয়ে বিভিন্ন প্রশংগ নিয়ে কথা বলার এক পযায়ে আসামী আলমগীর ওই ছাত্রীর স্পশকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতা হানি করে ও আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শরীরের বস্ত্র ছিড়ে জোর পুবক তাকে ধষনের চেষ্টা করে।
এ সময় প্রানে বাচতে আমাদের ছাত্রী আত্নচিৎকার করলে পাশের বাড়ীর অজ্ঞাত ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে।
পরে ওই ছাত্রী ঘটনার বিস্তারিত লিখিত আকারে জানানোর পর বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ওই ছাত্রীর পরিবারের সাথে আলোচানা সাপেক্ষ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার মো, মোরাদ হোসেন বাদি হয়ে অ্যাডভোকেট আলমগীর হোসেনকে আসামী করে গোপালগঞ্জ কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
আজ সোমবার বিকাল পৌনে ৫টার দিকে এ মামলার তদন্তকারী এসআই মো, সাইফুল আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধষনের অপচেষ্টা ঘটনায় ডেপুটি রেজিষ্ট্রার মো, মোরাদ হোসেনের থানায় দায়েরকৃত মামলা নং ১৫ তাং ১১/০২/২৩ ইং আসামী অ্যাড়ভোকেট মো, আলমগীর হোসেনকে ঢাকা থেকে গ্রেফতারের পর আজ সোমবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
