হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন ভয়াবহ ভূমিকম্পের তুরস্কের অসহায়দের পাশে দাঁড়ালেন বাংলাদেশের এক ভূমিহীন নারী।
নাম রোকেয়া বেগম বয়স ৩০ স্থানীয় বাড়িঘর ছিলো নেত্রকোনা জেলার দুর্গাপুর থানা নাজিরপুর ইউনিয়ান বর্তমানে চট্টগ্রাম শহরের হাটহাজারী মাটিয়া মসজিদ এলাকায় বর্তমানে বসত করেন ভাড়া ঘরে।
ইতিমধ্যে তিনি ইয়াস পরিবেশ ও মানবাধিকার সংস্থা, এনভায়রনমেন্ট এওয়ারনেস এন্ড হিউম্যানিটি সোসাইটির চট্টগ্রাম জেলা শাখা কমিটির কাছে বসবাস করার জন্য একটি ঘরের আবেদন করেছেন।
কিন্তুক নিজের বাড়িঘর বলতে কিছুই নাই তারপরও তুরস্কের ভয়াবহ ভূমিকম্প ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার এ মাসের গার্মেন্টসের বেতন দিয়ে প্রায় ১৬ হাজার টাকার অধিক কম্বল কিনেছেন।
এই কম্বল গুলি তুরস্কের উদ্দেশ্যে পাঠানোর জন্য চট্টগ্রাম নগর এর আগ্রাবাদ সিঙ্গাপুর টাওয়ারের সামনে ফরাজ করিম চৌধুরী ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়েছে।
ভূমিহীন নারী রোকেয়া বেগমকে জিজ্ঞাসাবাদ করেছিলাম উনি আমাদেরকে জানান,আমি বড় কষ্টে আছি তারপরেও তুরস্কের মানুষের কষ্টের কথা আমার হৃদয়ে নাড়া দিয়েছে তারপরে আমি ঘরে বসে থাকতে পারিনি, যদি মানুষের একটু উপকারে আসতে পারি তাহলে আমার জীবন ধন্য, উনি আরো বলেন আমাদের বাংলাদেশে যত উচ্চ শ্রেণীর মানুষের কাছে আমার একটি আবেদন আপনারা যে যতটুক সম্ভব ততটুক দিয়ে তুরস্কর মানুষের পাশে দাঁড়ান।
দীর্ঘ ৮২ বছর পর এই ভূমিকম্পে আঘাত আনে তুরস্কের মানুষের উপর, এসব মানুষ খাবারের চাইতে শীতে বেশিরভাগ কষ্ট করতেছে তাই আমার ১৬ হাজার টাকা দিয়ে কম্বল কিনেছি আমার হয়তোবা একটু কষ্ট হবে এক মাস চলাফেরা করতে ফ্যামিলি গত বাজার সদাই করতে তারপরেও উনাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক অনেক ধন্য মনে করতেছি।
উনি আমাদেরকে আরো বলেন চট্টগ্রামের কৃতি সন্তান মানবতার ফেরিওয়ালা ফরাজ করিম চৌধুরী সাহেবের ডাকে আরেকটু সাড়া দিয়েছি আমি তাই ওনার ফউন্ডিশনের কাছে জমা দিয়েছি।
