
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : উপজেলা প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫’র আওতায় উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ১১১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং ১৭০টি প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ২৮ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় একযোগে ২৮১ শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ হাজার গাছের চারা রোপণ করা হবে। । প্রতিটি গাছের চারা রোপণ করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষার্থীর নামে সংশ্লিষ্ট গাছের পরিচয়সহ ‘নেম প্লেট’ ঝুলানো হবে।
যে শিক্ষার্থী গাছটি রোপণ করবেন, তিনিই বিদ্যালয়ে আসা ও যাওয়ার সময় গাছের যত্ন নিবে এবং শিক্ষাকগণ শ্রেণিকক্ষে বা সুবিধাজনক সময়ে তদারকি করবেন।
উক্ত কর্মসূচির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন বিশ্বাস করেন এর মাধ্যমে আমাদের ভবিষ্যত প্রজন্ম যত্নবান হবে, দায়িত্বশীল হবে এবং মানবিকগুণাবলি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। এছাড়াও সহপাঠীদের মাঝে সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে এবং সৃষ্টি সুখের উল্লাসে মানসিকভাবে প্রফুল্ল থাকবে।
এ কর্মসূচি বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখছেন উপজেলা কৃষি অফিসার জুবায়ের আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নূরুল হুদা তালুকদার, পৌরসভা ইঞ্জিনিয়ার ওয়াসিম আহমেদ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যানগণ।
বৃক্ষরোপণকালে প্রতিটি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণের পাশাপাশি উক্ত ইউনিয়নের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান/ওয়ার্ড মেম্বার/প্রশাসনিক কর্মকর্তা (একেকজন এক প্রতিষ্ঠানে থাকবেন) উপস্থিত থেকে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে তদারকি করবেন এবং উৎসাহ যোগাবেন।
সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আপনাদের সকলকে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য অনুরোধ জানিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা ইউ এন ও জামাল হোসেন। ।