মোঃ মনজিরুল ইসলাম স্টাপ রিপোর্টার নীলফামারী
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমি, নীলফামারীর আয়োজনে
নীলফামারী জেলার প্রত্যন্ত অঞ্চল ৭ নং কচুকাটা ইউনিয়নস্থ ড. ওয়াজেদ মিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোর এবং প্রবীণ ও মানবিক মূল্যবোধ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জেসমিন নাহার উপজেশিল্পকলালা নির্বাহী কর্মকর্তা নীলফামারী সদর মহোদয়,উপস্থিত ছিলেন জনাব কে. এম. আরিফউজ্জামান জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি নীলফামারী ও সর্বোপরি উপস্থিত ছিলেন ড.ওয়াজেদ মিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু কিশোর এবং তাদের অভিভাবক সহ সব বয়সের মানুষ। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা, নৃত্যসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটিকা পরিবেশন করা হয় এবং ড: ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় পরিশেষে অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে উপহারস্বরূপ কম্বল বিতরণ করা হয়।

