
বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলার বানারীপাড়ায় হোমমেড কেক তৈরি ও প্রশিক্ষণ দিয়ে সাবলম্বী হয়েছেন মাস্টার্স ও ‘ল’ পাশ করা গৃহবধূ মারিয়া সুলতানা হীরা। যিনি বর্তমানে বানারীপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডে বসবাস করেন। কারো কোন রকম সাহায্য সহযোগিতা ছাড়া একজন উদ্যোক্তা হিসেবে হীরা একদম একা হোমমেড কেক তৈরির কাজ টা শুরু করেন। শুরু করার পর তার স্বামী আকর্ষণীয় এবং সুস্বাদু কেক তৈরিতে তাকে প্রচুর পরিমানে সহযোগিতা করে। হীরার স্বামীর সহযোগিতা ছাড়া তার ছোট মেয়ে কে নিয়ে কেক তৈরির এই কাজ করা কখনোই সম্ভব হতো না। কেক তৈরি করে বিক্রি করার পাশাপাশি হীরা অনেককে এই কেক বানানোর কাজটি হাতে-কলমে শিখিয়েছেন। তার কাছ থেকে কেক বানানো শিখে ৪০/৫০ জন নারী ইতিমধ্যে সাবলম্বী হয়েছে। মুলত গৃহবধূ হীরার ঘরে বসে সময় কাটতো না কিছু একটা করতে খুব ইচ্ছে করতো কিন্তু কি করে সময় অতিবাহিত করবে ভেবে পাচ্ছিলো না। কেকের প্রতি তার অনেক আগে থেকেই দুর্বলতা ছিলো। তাই ভেবে চিন্তে মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করে হোমমেড কেক তৈরির কাজ শুরু করে। শুরু করার কয়েক মাস পরেই মার্কেটিং এর সুবিধার্থে “বানারীপাড়া হোমমেড কেক” নামে একটি ফেসবুক পেইজ খুলে। বহু ঘাত-প্রতিঘাত অতিক্রম করে পরিচিতি পেতে প্রায় ১ বছর সময় লেগেছে হীরার। যদিও প্রাথমিক পর্যায়ে অনেকে তার এই ফেসবুক পেইজ সম্পর্কে জানতো না,তবে তার রিপিট কাস্টমার অনেক বেশি। স্বাদে-গুনে এবং মান এর বিবেচনায় হীরা অন্য দের তুলনায় কেকের দাম কম রাখে এবং কোয়ালিটিফুল কেক প্রভাইট করে। দাম কম রাখার কারণ ধনী, গরীব, মধ্যবিত্ত সব ধরনের মানুষ যেন গ্রাহকদের কাঙ্ক্ষিত অনুষ্ঠানে একটা ভালো মানের কেক খেতে পারে। হীরা দর্শন(philosophy) বিভাগে মাস্টার্স কমপ্লিট করেছে এবং এল এল বি শেষ করে এখন শিক্ষানবিশ আইনজীবী হিসাবে আছে। বর্তমানে বার কাউন্সিল এর জন্য প্রস্তুতি নিচ্ছে।একজন সফল উদ্যোক্তা হিসেবে অদম্য ইচ্ছাশক্তি ও অক্লান্ত পরিশ্রমই মারিয়া সুলতানা হীরা কে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।