মোঃরনি বাবু
জয়পুরহাট জেলা প্রতিনিধি।
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলাতে মাঠের জমি জমির বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের আঘাতে ৬জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি লিখিত দায়ের করেছেন ভুক্তভোগীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বেলখুর গ্রামে।
অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বেলখুর গ্রামের মৃত দারাজ উদ্দিন মন্ডলের পুত্র ইছাহাক আলী তার বেলখুর মৌজায় ২১১ খতিয়ানের ৪৬৬ দাগের ১১ শতক জমিতে চাষাবাদের জন্য গেলে একই গ্রামের মৃত আহাম্মদ আলীর পুত্র সাইফুল ইসলামসহ অন্যান্যরা দেশিয় অস্ত্রে সজ্জিত সংবদ্ধ হয়ে তাদের উপর হামলা করে।
এতে তারা কোন রকমে নিজের জীবন বাঁচাতে দৌড়ে বাড়ীতে ঢুকলে সেখানেও প্রতিপক্ষরা এসে দরজা জানালা ভেঙ্গে বাড়ীতে প্রবেশ করে তাদের এ্যালোপাথারী মারপিট করতে থাকে। বাড়ী ঘর ভাঙচুর সহ নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়।
প্রতিপক্ষের দেশি অস্ত্রের আঘাতে ইছাহাক আলীর পরিবারের ৬জন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এবিষয়ে জানতে সাইফুর ইসলামের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া না গেলেও মহিলারা সাংবাদিকদের বলেন, জমিটি আমরাই দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছি। বরং তারাই রের্কডের বলে জোড় পূর্বক দখল করতে আসে।
তবে ইছাহাক আলী বলেন, তারা পেশি শক্তি ব্যবহার করে আমাদের বিভিন্ন সময় নির্যাতন করে আসছে। আমরা এর সুষ্ট বিচার প্রার্থনা করছি।
