বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে সালমা বেগম (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার সময় উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সালমা বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা এলাকার আব্দুল মান্নান শেখের স্ত্রী।
জানা গেছে, সালমা বেগম দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। ২২ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে সবার অজান্তে নিজ শয়ন ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
