ইমরান হোসেন যশোর প্রতিনিধি:
ডিবি যশোরের অভিযানে ১০০ বোতল
ফেনসিডিল ও প্রাইভেটকারসহ গ্রেফতার ১
বুধবার (২২ ফেব্রুয়ারী ) ডিবি যশোরের এসআই(নিঃ) সোলাইমান আক্কাস, এসআই হামিদুর রহমান, এএসআই শফিউর রহমান জুয়েল, এএসআই নাজমুল ইসলামদের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত তারিখ ভোর রাত ০৫:৩৫ ঘটিকায় যশোরের শার্শা থানাধীন বাগুড়ি সাকিনস্থ মোঃ মুনসুর আলী দালাল এর বসতবাড়ীতে তার নিজ মালিকানাধীন প্রাইভেটকারের ভিতর হতে (১) মুনসুর আলী দালাল (৬২), পিতামৃত- হারুন অর রশিদ, সাং- বাগুড়ী, থানা- শার্শা, জেলা-যশোরকে ১০০ বোতল ফেনসিডিল ও একটা প্রাইভেটকার উদ্ধারসহ গ্রেফতার করেন।
এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
