
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে চলছে।। এরপরও হুশ হয়না।। সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি শিকার হচ্ছে সি এনজি এবং মোটরসাইকেল ।। বেপরোয়া গতিতেই মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে বেশি।।
চৌদ্দগ্রাম প্রতিনিধি : আজ ২৩ শে অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কাজে বাড়ি থেকে ফেনী যাওয়ার পথে ফেনীর শর্শদীর আবুপুর নামক স্থানে সিএনজি সাইট দিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আবুল হোসেন রনি নামে এক যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।।
নিহত রনির কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বাকগ্রাম রাজপাড়ার আমিন বাড়ির হেলাল হোসেন বাবুলের ছেলে।।
নিহত আবুল হোসেন রনির পার্শ্ববর্তী বাড়ির কামরুল আলম জানান নিহত আবুল হোসেন রনি বাড়ির পাশে একটি চা দোকান করত,, পারিবারিক কাজে তার বন্ধু রনির মোটরসাইকেলে করে ফেনী যাওয়ার পথে ফেনীর শর্শদী ইউনিয়নের আবুপুর নামক স্থানে একটি সিএনজিকে সাইট দিতে গিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়।। স্থানীয়রা এগিয়েছে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার আবুল হোসেন রনিকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেল চালক রনিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেন।। নিহত আবুল হোসেন রনির ছয় বছরের একটা ছেলে ও ৩৭ দিন বয়সী একটা মেয়ে রয়েছে।