
ভোরের বাংলা নিউজ ডেস্ক
নারীদের মধ্যে পিরিয়ডের সময় শুধু অস্বস্তি বা ব্যথাই নয়, অতিরিক্ত ক্লান্তি ও ঘুমের প্রবণতাও সাধারণ সমস্যা। চিকিৎসা বিশেষজ্ঞরা এটিকে পিরিয়ডকালীন ক্লান্টি বলে উল্লেখ করেন।
কেন অতিরিক্ত ঘুম হয়?
পিরিয়ডের সময় শরীরের হরমোনের পরিবর্তন, বিশেষ করে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের ক্ষয় ঘুম নিয়ন্ত্রণকারী হরমোন সেরোটোনিনকে প্রভাবিত করে। এতে ঘুম বেশি লাগে। এছাড়া, রক্তক্ষরণ ও আয়রনের অভাব শরীরকে ক্লান্ত করে। ভারী রক্তপাতের কারণে টিস্যুতে অক্সিজেনের সরবরাহ কমে যায়, ফলে পেশীগুলোও দ্রুত ক্লান্ত হয়।
পিরিয়ডের অন্যান্য উপসর্গ যেমন মাথাব্যথা, পা অসাড়তা, স্তনে ব্যথাও ঘুমকে প্রভাবিত করতে পারে।
করণীয়-
১. আয়রন সমৃদ্ধ খাবার বেশি খাওয়া।
২. প্রক্রিয়াজাত চিনি কমানো।
৩. অতিরিক্ত ক্যাফেইন এড়ানো।
৪. পর্যাপ্ত পানি পান করা।
৫. হাঁটা বা যোগব্যায়ামের মতো হালকা ব্যায়াম করা।
৬. ঘুমের সময়সূচী নিয়মিত রাখা।
এভাবে খাদ্য, জীবনধারা ও শারীরিক যত্নে পিরিয়ডকালীন ক্লান্তি ও অতিরিক্ত ঘুম কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।