
সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার বিসিক শিল্প নগরীতে একটি প্লাইউড কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এবং উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা। শুক্রবার (১২ই ডিসেম্বর) সকাল ১০ টার দিকে সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা বিসিক শিল্প নগরীর মধ্যে রনি প্লাইউড ইন্ডাষ্ট্রিজের কারখানায় ব্রয়লার মেশিনের তেলের পাইপ থেকে আগুনের সূত্রপাত। কারখানার শ্রমিকদের ও ফায়ারসার্ভিসের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইনসপেক্টর জানান, জরুরি খবর পেয়ে সকাল ১০টায় ঘটনাস্থলে গিয়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। কারখানার শ্রমিকরাও আমাদেরকে সাহায্য করেছে। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে, তা তদন্ত সাপেক্ষে জানানো হবে। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের থেকে জানা যায়, ব্রয়লার থেকে হটপ্রেসের গরম তেলের পাইপ ছিদ্র হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয় ক্ষতির পরিমাণ টাকা এখনো অনুমান করা সম্ভব হয়নি।
উল্লেখ্য গত বছর ৬ই ডিসেম্বর রনি প্লাইউড প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন লেগেছিল যার ক্ষতির মাত্রা ছিল অধিক।
জিএম নুরুল ইসলাম রনি ২০১৪ সালে রনি প্লাইউড ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠানটিতে প্রতিদিন ৬০জন পুরুষ ও নারী শ্রমিক, ১০জন কর্মচারী কাজ করে।
গত ১৩ই ডিসেম্বর ২০২৩ সালে প্রতিষ্ঠাতা জিএম নুরুল ইসলাম রনির মৃত্যুর পর তার বড় ছেলে জিএম নাজমুস সাকিব ও ছোট ছেলে জিএম নাহিদ ব্যাবসায় প্রতিষ্ঠানটি পরিচালনা করে চলেছেন।