
বিনোদন ডেস্ক
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ফারিন খান তার নতুন গ্ল্যামারাস ফটোশুটের মাধ্যমে আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। ফেসবুকে শেয়ার করা কমলা রঙের অফ-শোল্ডার গাউন পরিহিত ছবিগুলো মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে এবং মন্তব্য বক্সে প্রশংসার ঢল নামে।
ছবিতে ফারিনকে দেখা গেছে একেবারে রুচিশীল এবং অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিতে, তার সাজগোজ ছিল একেবারে পারফেক্ট। তার স্লিট গাউনের সাথেই যেন পুরো লুকটি মিলেছে, যেখানে তার আত্মবিশ্বাস এবং গ্ল্যামার দেখা গেছে পুরোপুরি। ছবির ক্যাপশনে তিনি কোন শব্দ না দিয়ে কেবল তিনটি কমলার ইমোজি ব্যবহার করেছেন, যা তার পোশাকের রঙের সঙ্গে দারুণ মানানসই ছিল।
এ ছবির পর থেকেই ফারিন খানের প্রতি প্রশংসার ঝর উঠে। অনেক ভক্ত তাকে ভারতের বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল ও অভিনেত্রী নোরা ফাতেহির সঙ্গে তুলনা করেছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ফারিন যেন আমাদের দেশি নোরা ফাতেহি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী ফারিন খান। প্রায়ই নিজের বিভিন্ন ফটোশুটের ছবি শেয়ার করে ভক্তদের নজর কাড়েন। সম্প্রতি ফেসবুকে কমলা রঙের পোশাকে নিজের নতুন কিছু ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী, যা মুহূর্তেই নেটিজেনদের মাঝে সাড়া ফেলেছে।