
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
ভেনেজুয়েলা হামলা চালিয়ে নিকোলো মাদুরসহ তার স্ত্রীকে অপহরণের প্রতিবাদে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলার শাখার উদ্যোগে আজ সোমবার বেলা ১২ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সদস্য জাহিদুল হক, আশরাফুল ইসলাম আকাশ, শামীম আরা মিনা ও সবুজ মিয়া প্রমুখ। বক্তারা বলেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ডোনাল্ড ট্রাম্পের সরকার নিকোলা মাদুরোসহ তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় পুরো বিশ্ববাসী উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের স্বাক্ষর করা জাতিসংঘের সনদের ২ (৪)অনুচ্ছেদ অনুযায়ী কোন দেশের উপরে অনুমতি ছাড়া, আত্মরক্ষা ছাড়া এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া শক্তি প্রয়োগ করতে পারেনা। অথচ যুক্তরাষ্ট্র এসব আইন-কানুন উপেক্ষা করে গায়ের জোরে নিকোলা মাদুরোসহ তার স্ত্রীকে অপহরণ করেছে। এখানেই ক্ষান্ত হননি, তিনি ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনার দায়িত্ব নিবে। আমরা বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সারা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, এসব কর্মকাণ্ডের দায়ে যুক্তরাষ্ট্রকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।আমার মনে করি পুঁজিপতিদের স্বার্থ রক্ষাকারী সরকার এবং দেশ এই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। শোষিত নিপিড়ীত বিশ্ববাসীর উদ্যোগে পুঁজিবাদ বিরোধী লড়াইকে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে পরিনত করে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটাতে হবে।