
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট প্রার্থীদের বিজয়ী করতে নেতকর্মীদের পাশাপাশি জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান ও জেলা, উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। এরই ধারাবাহিকতায় আগামী ৩১ জানুয়ারী শনিবার সকালে আসছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের নির্বাচনীয় এলাকায় চৌদ্দগ্রামে। এ উপলক্ষে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট ব্যাপক প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। গতকাল জনসভার স্থল চৌদ্দগ্রাম হাইস্কুলের মাঠ পরিদর্শনের সময় সাংবাদিকদের এই তথ্য জানান উপজেলা আমীর মাহফুজুর রহমান ও সেক্রেটারী বেলাল হোসাইন।
উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান বলেন, নির্বাচনের প্রচারোনার উপলক্ষে ৩১ জানুয়ারী শনিবার সকালে জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের জনসভায় যোগ দিবেন। তিনি আরো বলেন আমীরে জামায়াতের আগমনে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নেতাকর্মীদের মাঝে যেমন উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, তার চেয়ে বেশি দেখা যাচ্ছে চৌদ্দগ্রামের আপামর জনতার কাছে। সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। বিশেষ অতিথি থাকবেন এনসিপির আহŸায়ক মোঃ নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা এটি এম মাছুম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী সিবগাতুল্লাহ সিবগা, খেলাফত মজলিশের আমীর আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকসু ভিপি সাদিক কাইয়ুম ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোঃ শাহজানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।