
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল সদর-৫ (নির্বাচনী এলাকা -১৩৪) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল তার নির্বাচনী প্রচারণাকালে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের দুলালের মোড় এলাকায় ‘হরিণ’ প্রতীকের প্রচারণা চলাকালে একদল দুর্বৃত্ত তার গাড়িবহরের ওপর হামলা চালায়। এতে তার কয়েকজন কর্মী-সমর্থক আহত হন।
ঘটনার পর পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে নিরাপদ প্রচারণার দাবি জানিয়েছেন তিনি।