
জামালপুর প্রতিনিধি
পবিত্র রমজান উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে জামালপুরে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহম্মেদের নেতৃত্বে শহরের মুসলিমাবাদ মোড়ে পথচারী ও নিম্নআয়ের মানুষের মাঝে এই ইফতার প্যাকেট তুলে দেওয়া হয়।
ইফতার বিতরণকালে শামীম আহম্মেদ বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুখে পাশে ছিল এবং থাকবে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের ইফতার জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কেবল অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য।”
রিকশাচালক, দিনমজুর এবং ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনকল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, রমজান মাসজুড়ে পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে এ ধরনের জনহিতকর কাজ অব্যাহত থাকবে।