
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের সখিপুর ও মির্জাপুর দুইটি উপজেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪মাটি ব্যবসায়ীকে ৬মাসের করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার রাতে সখিপুরের হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের ইন্নতখার চালা ও মির্জাপুরের তক্তারচালা,পেকুয়া এলাকায় সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী এবং মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক আজিজ এ অভিযানটি পরিচালনা করেন।সাজাপ্রাপ্তরা হলেন,সখিপুরের হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের ইন্নতখার চালা গ্রামের মৃত রহম আলীর ছেলে আবুল কালাম আজাদ(৪২),মির্জাপুর উপজেলার বাঁশতৈল নয়াপাড়া গ্রামের আয়নালের ছেলে জাহাঙ্গীর আলম(৩৭),বাঁশতৈল আমতৈলপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন মিয়া(২২) ও বেলতৈল গ্রামের নুরুল ইসলাম মল্লিকের ছেলে আলামিন মল্লিক(২৪)।জানাযায় দীর্ঘদিন ধরে এই চক্রটি রাতের আধারে সখিপুরের ইন্নতখার চালার লাল মাটির পাহাড় ভেকুমেশিন দিয়ে কেটে ড্রামট্রাকে করে মির্জাপুরের বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিল।এছাড়া মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)তারেক আজিজ মঙ্গলবার একক অভিযান পরিচালনা করে উপজেলার উয়ার্শী ফুয়েল সেন্টারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় উক্ত ফুয়েল সেন্টারের স্বত্বাধিকারী সিয়াম হোসেনকে ২০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।এবিষয়ে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক আজিজ বলেন,জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।