
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান দুস্থ ও অসহায়দের হাতে এসব সহায়তা তুলে দেন।
এসময় কোটচাঁদপুর উপজেলা ও পৌর এলাকার ১৫০টি পরিবারকে ২ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা নগদ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি ২১০ জন নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলাম, পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, প্রভাষক শরিফুল ইসলাম সাবেক চেয়ারম্যান শরিফুর রহমান খান টিটো, মাষ্টার মশিয়ার রহমান, মাষ্টার রেজাউল ইসলাম, এনসিপি নেতা হৃদয় আহমেদ, শাহ্ আলম, মাওলানা নুরুন্নবী, জাহিদ হোসেন আওয়াল, মাওলানা নজির আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে খুশি প্রকাশ করেন সুবিধাভোগী হতদরিদ্র মানুষজন। তারা বলেন, ঈদের আগে এ ধরনের সহায়তা তাদের পরিবারের জন্য স্বস্তি ও আনন্দ বয়ে এনেছে।
স্থানীয়রা জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখবে।