
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় তেতুলিয়া উপজেলায় তীব্র জ্বালানি সংকট দীর্ঘ দিন ধরে । উপজেলার ২ টি তেল পাম্পে পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে কিংবা অল্প তেল নিয়ে ফিরতে হচ্ছে।
তেতুলিয়া উপজেলায় দীর্ঘ দিন ধরে চলমান জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলার ২ টি পেট্রোল পাম্পে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল, প্রাইভেটকার ও গণপরিবহন সংশ্লিষ্ট শ্রমিকসহ সাধারণ জনগণ।
সরেজমিনে দেখা যায়, পাম্পগুলোতে তেল আসার আগেই শত শত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে ২-৩ ঘণ্টা অপেক্ষার পর মাত্র ১০০ থেকে ২০০ টাকার তেল মিলছে। আবার ১০০-১৫০টি গাড়িতে তেল দেওয়ার পরই পাম্প কর্তৃপক্ষ ‘স্টক শেষ’ বলে ঘোষণা দিচ্ছে, ফলে লাইনে থাকা অধিকাংশ মানুষই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
সাধারণ মানুষ জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজন অনুযায়ী তেল না পাওয়ায় তাদের দৈনন্দিন কাজ ও উপার্জনে বড় ধরনের ব্যাঘাত ঘটছে।
স্থানীয়দের অভিযোগ, এই সংকটের পেছনে কোনো অসাধু চক্র বা কৃত্রিম সংকট তৈরির সিন্ডিকেট কাজ করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।