
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপা রানি সরকারকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়ের মাধ্যমে বরণ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
সোমবার (৪ মে) দুপুর তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনটির নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুমসহ মুয়াবিয়া হুসাইন, মাস্টার মশিয়ার রহমান, মাওলানা নজির আহমদ, প্রভাষক শরিফুল ইসলাম, মাস্টার রেজাউল ইসলাম, শরিফুল রহমান খান টিটো, মাওলানা আঃ রাজ্জাক, শাহ আলম, জাহিদ হোসেন আওয়াল ও বিল্লাল হোসেন প্রমুখ।
মতবিনিময়কালে জামায়াত নেতৃবৃন্দ নবাগত ইউএনও’র কাছে সবার জন্য নিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক প্রশাসনিক ভূমিকা প্রত্যাশা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানি সরকারও দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় জামায়াত নেতারা প্রশাসনের প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।