
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুরে মাদরাসা পড়ুয়া এক মেয়ে শিক্ষার্থী থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার ঘটনা ঘটেছে।এতে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এই খবর ছড়িয়ে পড়ার পর তাকে এক নজর দেখতে উৎসুক জনতা বাড়িতে ভিড় করছে।পরিবার ও স্হানীয় সূত্র জানায়,উপজেলার আগধল্যা গ্রামের সৌদিপ্রবাসী বাদশা খলিফার ১৪ বছর বয়সি বড় মেয়ে নূরমী আক্তার।সে উপজেলার গুনটিয়া মহিলা মাদরাসার মাওলানা বিভাগের শিক্ষার্থী ছিল।গত রমজান মাস থেকেই নূরমী তার শরীরে বিভিন্ন শারীরিক পরিবর্তন লক্ষ্য করে।বিষয়টি পরিবারকে জানালেও প্রথমে তারা গুরুত্ব দেননি।পরে গত বুধবার নানির নজরে বিষয়টি এলে পরিবারের সদস্যরা শারীরিক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হন।এরপর পরিবার তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়ে নাম রাখেন নূরনবী।স্থানীয়রা বলছেন,এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনলেও বাস্তবে দেখে তারা বিস্মিত।নূরমীর চাচা সোলাইমান খলিফা জানান, তাদের পরপর তিনটি মেয়ে সন্তান জন্ম হয়েছিল।তাই নূরমীর ছেলে হিসেবে রূপান্তরের ঘটনাকে তারা আনন্দের সঙ্গেই গ্রহণ করেছেন।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফরিদুল ইসলাম বলেন,জেনেটিক হরমোনজনিত ও ক্রোমোজমগত পরিবর্তন, ‘অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম’ বা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া’র মতো জন্মগত ত্রুটির কারনেও এধরনের পরিবর্তন হতে পারে।তবে সঠিক পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।