
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
“নিবাসী শিশুর ব্যক্তিত্ব গঠন ও সুনাগরিক হিসেবে গড়ার ক্ষেত্রে শিশু পরিবারের ভূমিকা, প্রতিবন্ধকতা এবং উত্তরণ কৌশল” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে টাঙ্গাইল সরকারি শিশু পরিবার ( বালক) এর আয়োজনে প্রতিষ্ঠানের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহীম এর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা সমাজসেবা উপ-পরিচালক তৌহিদুল ইসলাম।
এসময় সেমিনারে উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মোশারফ হোসেন, পুলিশ পরিদর্শক (ক্রাইম), আলী আকবর মিয়া, সিআই, টাঙ্গাইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, খন্দকার নিপুণ হোসাইন, শিশু বিষয়ক উপদেষ্টা টাঙ্গাইল জেলা শাখা এবং সরকার হাসান, ব্র্যাক জেলা কোঅর্ডিনেটর।