
আইটি ডেস্ক
প্রায়ই লোডশেডিং বা যান্ত্রিক গোলযোগের কারণে লিফটে আটকা পড়ার খবর পাওয়া যায়। লিফটে আটকে গেলে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। ভয়ের কারণে অসুস্থ হয়ে পড়েন অনেকে। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হোন।
লিফট যদি হঠাৎ বন্ধ হয়ে যায় এবং আলো নিভে যায়, তা হলে…
* ভয় না পেয়ে মোবাইলের আলো জ্বালিয়ে নিন।
* মোবাইলের আলোয় দেখুন দরজা খোলার কোনো সুইচ আছে কি না।
* সুইচে চাপ দিয়ে যদি দেখেন দরজা খোলা যাচ্ছে, তা হলে তাড়াহুড়া করে নামতে যাবেন না।
* লিফটের দরজা যদি কোনোভাবেই খোলা সম্ভব না হয়, তাহলে দরজার পাশে থাকা অ্যালার্ম এক বার বাজিয়ে দেখুন।
* বর্তমানে বেশিরভাগ লিফটেই দুদিক থেকেই কথা বলা যায় এমন স্পিকার বা টেলিফোন থাকে। ফলে লিফটে সেই ফোন বা স্পিকারে আপনার অবস্থান জানান।
* অনেক লিফটে ফোনের নেটওয়ার্ক থাকে না, ফলে থাকছে না বাইরে যোগাযোগের সুযোগ। সেক্ষেত্রে ইমার্জেন্সি বাটনই একমাত্র ভরসা।
* যদি নেটওয়ার্ক পেয়ে যান, তবে সবচেয়ে কাছের কাউকে ফোন করুণ। যেন সে কন্ট্রোল অফিসকে জানাতে পারে।
* অনেকের ধারণা লিফটে অক্সিজেন সরবরাহ একদমই হয় না, ফলে নিশ্বাস নিতে সমস্যা হতে পারে। ধারণাটি একদমই ঠিক নয়। কারণ লিফটের ভেতরে বাতাস চলাচলের জন্য যথেষ্ট জায়গা থাকে।
* যদি আপনি একাই লিফটে উঠেন, তবে লিফটের দেওয়ালের কাছে দাঁড়ান।