
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে শিার্থী ও শিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ের “Startup, Science Project and Innovation Idea Showcasing Program-2026″
শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ ধারণা এবং সৃজনশীল আবিষ্কার প্রদর্শন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটটচাঁদপুর মহেশপুরের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার ও সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, মহেশপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক খান, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাস্টার শাহাবুদ্দিন খান, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল, এনসিপির নেতা হৃদয় আহমেদ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনসারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মতিয়ার রহমান বলেন বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিার্থীদের বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিনির্ভর এবং উদ্ভাবনী চিন্তাধারায় সমৃদ্ধ হতে হবে। স্টার্টআপ ও গবেষণাভিত্তিক শিা ভবিষ্যৎ প্রজন্মকে দ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন স্কুল ও শিাপ্রতিষ্ঠানের শিার্থীদের উদ্ভাবিত প্রকল্প ও বিজ্ঞান ভিত্তিক স্টল পরিদর্শন করেন। তারা শিার্থীদের সৃজনশীলতা, গবেষণাধর্মী চিন্তা এবং প্রযুক্তিগত দতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার আহ্বান জানান। সংশ্লিষ্টরা জানান, শিার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্যোক্তা মনোভাব এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর ল্েযই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। “মেধা-বিজ্ঞান, উন্নয়নের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিা অফিস, কোটচাঁদপুর যৌথভাবে অনুষ্ঠানটির বাস্তবায়ন করেন। অংশ গ্রহনকারী স্কুলগুলোর মধ্যে কোটচাঁদপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ১ম স্থান, কোটচাঁদপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় ২য় স্থান ও কোটচাঁদপুর কামিল মাদ্রাসা ৩য় স্থানের পুরষ্কার তুলে দেন শিক্ষক শিক্ষার্থীদের হাতে।