
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলাম, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, কোটচাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার মো. মাসুমবিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বীন ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানভীর জামান প্রতিক, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ বাশারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং চলমান বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা অপরাধ দমন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত সবাই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সচেতন সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইমাম, পুরোহিত, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।