
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পৌরশহরে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল কুমার দাস, সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মণ্ডল এবং বনপাড়া পৌর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শিবদাস সান্যাল। বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।