
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাব্বি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৮ জুন) রাতে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবিরের নির্দেশনায় এসআই ওহাব সরকারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার দেউলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে ইয়াবা রাখার অভিযোগে দেউলী সিকদার বাড়ি এলাকার লতিফের ছেলে রাব্বিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত রাব্বির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাসাইল থানায় মামলা (নং-১৫, তারিখ: ২৯ জুন ২০২৬) দায়ের করা হয়েছে। সোমবার (২৯ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, “মাদক ও অন্যান্য অপরাধ দমনে বাসাইল থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।”