
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪জুলাই)দুপুরে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় মধুপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকগণ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
ইউএনও মো. সাইফুল ইসলাম গত ১১ জুলাই মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি এর আগে পটুয়াখালী জেলার দশমনীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
মতবিনিময় সভা পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, বাংলাদেশ জামায়াত ইসলামীর টাঙ্গাইল জেলা সুরা সদস্য অধ্যক্ষ মো. মোন্তাজ আলী, মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, পৌরবিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সহসভাপতি লিলি সরকার, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মধুপুর আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান স্কাউটের সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারসহ সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।