
কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি:
মাদক, অনলাইন জুয়া,সন্ত্রাস,চুরি ডাকাতি ছিনতাই সহ সকল প্রকার সমাজের অসংঘতি ও অপরাধমূলক কর্মকাণ্ড দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধহয়ে রুখে দেওয়া হবে। সারা দেশের মানুষ আজ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলছে তাহলে আমরা কোটচাঁদপুর মহেশপুরের মানুষ কেন পারব না আমাদেরকেও পারতে হবে। প্রশাসনকে সাথে নিয়ে আমরাও সমাজের সকল প্রকার অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবো যেটা সুর হবে আজ কোটচাঁদপুর থেকে বলে ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ- আসনের সংসদ সদস্য মো, মতিয়ার রহমান।
সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে
কোটচাঁদপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের জনগণের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সরকার ও বিরোধীদল। জনগণের জান ও মালের নিরাপত্তা দায়-দায়িত্ব এখন আমাদের কারণ সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। এদেশের মানুষ ভোট প্রদান করে আমাদেরকে জাতীয় সংসদে পাঠিয়েছেন। তাই সাধারণ মানুষের সাথে কোন প্রকার জবরদস্তি বা অন্যায় করা যাবে না যারা করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর যারা করার চেষ্টা করছেন তাদেরকে প্রতিহত করা হবে অন্যায় অবিচার করে এদেশে মাটিতে পার পাওয়া যাবে না। ফ্যাসিবাদের পূর্ণবাসন আর এদেশের মাটিতে হবে না ইনশাআল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলার নির্বাহী অফিসার দীপা রানী সরকার।
আইন শৃঙ্খলা মিটিংয়ে বক্তব্য রাখেন, কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো, সায়েম ইউসুফ, মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আনসারুল্লাহ ইসলাম, জামায়াত ইসলামীর উপজেলা আমির আজিজুর রহমান, কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, জামায়াতে ইসলামীর পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভুইঞা, ইউনিয়ন চেয়ারম্যান, মান্নান, শাহরুজ্জামান সবুজ, জাহাঙ্গীর আলম ও ওলিয়ার রহমান।
সভায় অতিথিরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সামাজিক সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। সকলের অংশগ্রহণে আগামী দিনে অপরাধ দমন, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে করণীয় বিষয় তুলে ধরা হয়।সভায় বক্তারা বলেন আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ জনগণকে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখতে হবে। মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ রোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ নিতে হবে। সকলে সম্মিলিতভাবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সচেতন সমাজ গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সে সময় উপজেলা কৃষি অফিসার মো, জাহিদ হোসেন, মৎস্য অফিসার দ্বীন ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুল ইসলাম, মেডিকেল অফিসার তানভীর জামান প্রতিক,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আপেল সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, ঈমাম, প্রহিত, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।