
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক এবং পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জদের নেতৃত্বে একযোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি, পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
মাদকবিরোধী অভিযানে ১৩ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়া নিয়মিত মামলা, প্রিভেন্টিভ ব্যবস্থা এবং আদালতের পরোয়ানার ভিত্তিতে অন্যান্য আসামিদেরও আটক করা হয়েছে।
টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।