
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি প্রকাশ করে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে মন্তব্য করেছেন। ছবিতে দুজনের মুখভঙ্গি বন্ধুত্বপূর্ণ না হলেও কিমের সঙ্গে তাঁর সম্পর্ক এখনও ভালো বলে দাবি করেছেন ট্রাম্প।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নির্দিষ্ট ওই ছবিতে তাঁদের চেহারায় বন্ধুত্বের ছাপ না থাকলেও এমন আরও অনেক ছবি রয়েছে, যেখানে দুজনকে হাস্যোজ্জ্বল দেখা যায়। কিম জং উনের সঙ্গে তাঁর সম্পর্ক ‘দারুণ’ বলেও উল্লেখ করেন তিনি।