
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
জাতীয় পুরস্কার প্রাপ্ত নারী নেত্রী মরহুম ডা.যোবায়দা খাতুনের প্রতিষ্ঠিত কুমিল্লা আলেখার চর চক্ষু হাসপাতালের চিকিৎসক টিম এক মুক্তিযোদ্ধাকে , মুক্তিযোদ্ধাদের চিকিৎসা নাই বলে ঘাড় ধাক্কা দিয়ে পিএসপি ক্যাম্পের গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
সরেজমিনে খবর নিয়ে জানা যায় কুমিল্লার আলেখার চর চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ ৪ সেপ্টেম্বর শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া শহরের সাবেরা সোহবান স্কুলে বিনা মূল্যে গরিব ও মুক্তিযোদ্ধাদের চোখের ছানী অপারেশন করবে বলে প্রচারনা ও মাইকিং করে, ঐ মাইকিং শোনে একই জেলার নবীনগর উপজেলার মেরকুডা গ্রামের গরিব মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়্যুম(৭০) চোখের ছানী অপারেশন করতে আসে। তাকে চিকিৎসক দেখে ছানী অপারেশনের জন্য বাছাই করে পরে বিনামূল্যে অপারেশন করাবে বলে হাসপাতালের রোগীর গাড়িতে উঠায় এবং গাড়ি ছাড়ার পর তাকে মুক্তিযোদ্ধা দেখে প্রোগ্রাম অফিসার মো: শাহজাহান এর নেতৃত্বে চিকিৎসক দল তাকে চলত গাড়ি হতে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। পরে এই রোগী ব্রাহ্মণবাড়ীয় প্রেসক্লাবে গিয়ে তার অভিযোগ জানায়।
কুমিল্লা জেলা সমাজসেবা অফিসের নথিপত্র অনুযায়ী আলেখারচর চক্ষু হাসপাতাল যা বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতি নামে রেজিস্ট্রেশন ভুক্ত এবং ডিপিপি প্রজেক্টের সাথে এই মর্মে চুক্তিবদ্ধ যে এই হাসপাতাল সকল বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে ছানী অপারেশন এবং ৩০% গরিব ও অসহায় রোগীকে সম্পূর্ন বিনামূল্যে ঔষধসহ ফ্রি চিকিৎসা দেওয়ার কথা। কিন্তু মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়্যুমের বেলায় সে নিয়ম তারা মানে নি বরং একজন মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে ছানী অপারেশনের নামে অপমান করা হয়েছে। এই বিষয়ে প্রোগ্রাম অফিসার শাহজাহানের অফিসিয়াল ফোনে জানতে চাওয়া হলে সে ব্যস্ত আছে বলে জানায় এবং হাসপাতালের পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আ.হ.ম তাঈফুর আলমের সাথে বহুবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নি।।