
নওগাঁ
নওগাঁর নিয়ামতপুরে বিশেষ মাদকবিরোধী টাস্কফোর্স (যৌথ) অভিযানে চারজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার রাউতাড়া, চকশিতা, কানইল ও ভাবিচা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসন ও নিয়ামতপুর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মুর্শিদা খাতুন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার কানইল এলাকার :
লবিন হেমরম (৩৯) ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড,
রেন্টু দাস (৪৫) ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড।
বিজয় দাস (৩৫) ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং উপজেলার ভাবিচা পশ্চিমপাড়ার
রাশেদুল ইসলাম (৩০) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড।
দণ্ডাদেশ প্রদানের পর সাজাপ্রাপ্ত চারজনকেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয় এবং পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন বলেন, “মাদক সেবনের সুনির্দিষ্ট অভিযোগে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#