
নীলফামারী প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী জেলার সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বারুনীর ডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ ও ও শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা ছাত্রদলের আয়োজনে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: মোকলেছুর রহমান কাজল , সদর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক মো: তানভীর মাসুদ, ছাত্রনেতা রায়হানুল জান্নাত, শান্ত, রহিমুল ও শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “সবুজ-শ্যামল বাংলাদেশ গড়া এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ ও সুস্থ পরিবেশ উপহার দিতে আমাদের এই ধারাবাহিক প্রয়াস। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তাদের সবুজ মানসিকতায় গড়ে তুলতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”
উক্ত কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন বারুনীর ডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিরু। তিনি ছাত্রদলের এই সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত গাছের পরিচর্যা করার আহ্বান জানান।
বৃক্ষরোপন শেষে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করেন নেতা-কর্মীরা।