
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার ঝাড়সিংহেশ্বর বিওপির সীমান্ত পিলার ৭৯৫/৫-এস এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ ঝাড়সিংহেশ্বর বিওপির একটি অভিযানক দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক।
বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝাড়সিংহেশ্বর বিওপির টহলদল সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে বিএসবি ও এসআইপি-এর তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরুটিকে আটক করে। আটককৃত গরুটির আনুমানিক সিজার মূল্য ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা। অভিযান কালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে গবাদিপশু রেখে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে চলে যায় ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা।
রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি’র সূত্র গুলো বলছে, “সীমান্তে অবৈধভাবে গবাদিপশু পারাপারসহ চোরাচালান প্রতিরোধে ৫১ বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।”