
কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি:
‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর বালিয়াডাঙ্গার মকছেদ মোড়ে রেবেকা খানম শিশু কাননে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে রেবেকা খানম শিশু কাননের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রেবেকা খানম শিশু কাননের প্রধান শিক্ষক শ্রী দিপেন হালদারের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেবেকা খানম শিশু কাননের পরিচালক জনাব মামুনুর রশীদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক জনাব আমিরুল ইসলাম পাটোয়ারী। এছাড়া অনুষ্ঠানে আরিফুল ইসলাম হিরন ও মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের প্রতিভা তুলে ধরে।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে রেবেকা খানম শিশু কাননের শিক্ষক মণ্ডলী, অভিভাবক ও প্রতিষ্ঠানের সদস্যরা উপস্থিত ছিলেন।