
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
পরিবর্তনের অঙ্গীকার” ও “সবার আগে বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
টাঙ্গাইল মধুপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৬ নং মির্জাবাড়ি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এলাকার সাধারণ মানুষের অবহেলিত দাবী পূরণ, অন্যায় ও দুর্নীতির অবসান ঘটিয়ে একটি দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক ইউনিয়ন গঠনের প্রতিশ্রুতি নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সুজন মিয়া
স্থানীয় বাসিন্দারা জানান, মোঃ সুজন মিয়া ভালো লোক দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক কর্মকাণ্ড ও মানবিক সেবায় নিয়োজিত রয়েছেন। ৬নং মির্জাবাড়ি ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে পরিবর্তন ও সৎ নেতৃত্বের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব হিসেবে তাকেই যোগ্য প্রার্থী মনে করছেন স্থানীয় ভোটারদের একাংশ।
এ বিষয়ে মোঃ সুজন মিয়া জানান জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। ৬ নং মির্জাবাড়ি ইউনিয়নকে একটি মডেল ও মাদক মুক্ত আধুনিক ইউনিয়নে রূপান্তর করতে এবং অন্যায়-দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে আমি জনগণের সমর্থন প্রত্যাশী। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তার পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।