
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে জেলা পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৭০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও ১৮ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন মাদক কারবারি রয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদকদ্রব্য উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন মামলায় মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও ১৮ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
টাঙ্গাইল জেলা পুলিশ অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে। পাশাপাশি অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানিয়েছে।
জেলা পুলিশের বার্তা—“অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।”