
লোহাগাড়া প্রতিনিধি:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে প্রথমবারের মতন দেবী পক্ষের সূচনালগ্নে শুভ মহালয়া উদযাপন করা হয়েছে।
১০ ই অক্টোবর শনিবার সারা দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উত্তর কলাউজান রাবারড্যাম এলাকাস্থ শ্রীশ্রী ব্রহ্মময়ী কালীমন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজীদ বিন-আখন্দ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ,কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি লায়ন তপন কান্তি দাশ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি শিক্ষক রিটন কান্তি বিশ্বাস’র সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শিক্ষক সুনীল কুমার চৌধুরী বিএসসি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া থানার ওসি (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,লোহাগাড়া উপজেলা শাখার উপদেষ্টা সুভাষ চন্দ্র নাথ,উপদেষ্টা প্রকৌশলী অশোক দাশ,উপদেষ্টা শিক্ষক অনুপ কুমার দাশ,উপদেষ্টা রবিশংকর দাশ, ব্যাংকার কানন দত্ত ও স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ প্রমূখ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোতিষরত্ন কাঞ্চন আচার্য্য ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ,লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রনজিত দাশ নটু,শ্রীশ্রী ব্রহ্মময়ী কালীমন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রতন দাশ, সংগঠনের পদুয়া ইউনিয়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট রণজয় মিত্র,চুনতি ইউনিয়ন কমিটির সভাপতি সঞ্জয় আচার্য্য,চরম্বা ইউনিয়ন কমিটির সভাপতি টিটু দাশ ও আধুনগর ইউনিয়ন কমিটির সভাপতি মিন্টু চন্দ্র সুশীল প্রমূখ। এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,লোহাগাড়া উপজেলা শাখার কোষাধ্যক্ষ রনি দাশ,সাংগঠনিক সম্পাদক শিক্ষক রাজিব দাশ,দপ্তর সম্পাদক মধু কান্তি দাশ,গণ সংযোগ সম্পাদক ডা: সুকুমার নাথ,সহ-গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক শিক্ষক বাপ্পা দাশ,সাংস্কৃতিক সম্পাদক ডা: তাপস দাশ, সহ-সাংস্কৃতিক সম্পাদক ডা: রুপন দাশ,সমাজকল্যাণ সম্পাদক রনজিত দাশ নটু,সহ-সমাজকল্যাণ সম্পাদক সুজন দাশ,আইন বিষযক সম্পাদক সুমন কুমার বিশ্বাস,ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক শিক্ষক জুয়েল দাশ,মহিলা বিষয়ক সম্পাদক শিক্ষিকা ডেজী মল্লিক,পূজা বিষয়ক সম্পাদক ডা: উজ্বল দাশগুপ্ত,সহ-পূজা বিষয়ক সম্পাদক নিতাই চৌধুরী,কার্যনির্বাহী সদস্য পার্থ সারথি দাশ যীশু,সদস্য সাংবাদিক রতন দাশ,সদস্য দয়াল দাশ,সদস্য প্রেমানন্দ দাশ,সদস্য বিশ্বজিত চৌধুরী শিবু,সদস্য নয়ন সিকদার, সদস্য প্রদীপ শীল,সদস্য বিলাশ দাশ,সদস্য বিশ্বজিত চৌধুরী,সদস্য সমীর দেবনাথ বাসু,সদস্য রুবি দাশ,সদস্য দিলীপ জলদাশ,পদুয়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক অরুণ বসাক,চুনতি ইউনিয়ন কমিটির সাধারণ ডা: রিটন বিশ্বাস,আধুনগর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক রানা দাশ, বড়হাতিয়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মিটন ধর,চরম্বা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক নিশান চৌধুরী,কলাউজান ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রণব কান্তি মল্লিক এবং উপজেলা ও ইউনিয়ন কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ ৫ শতাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।