
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ও সিনিয়র শিক্ষক মো. মনিরুজ্জামান লিখন, উজিরপুর পৌর বিএনপির সহ-সভাপতি মো. রফিকুজ্জামান লিটন এবং পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. কামরুজ্জামান মিঠুর পিতা আলহাজ্ব মো. আক্তারুজ্জামান হাকিম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উজিরপুর পৌর সদরের পরমানন্দসাহা নিবাসী নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি কর্মজীবনে প্রাণিসম্পদ বিভাগের একজন অবসরপ্রাপ্ত চিকিৎসক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুর সংবাদে পরিবারসহ পুরো উজিরপুর উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আলহাজ্ব মো. আক্তারুজ্জামান হাকিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. দুলাল হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, অ্যাডভোকেট আবদুল্লাহ আল তওয়াব সুমন মৃধা, রিয়াজ মিয়া, উপজেলা যুবদলের সভাপতি আফামার সামসুদ্দোহা আজাদ এবং পৌর যুবদলের আহ্বায়ক সাহাবুদ্দিন আকন সাবুস।
এছাড়াও উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির উদ্দিন শরীফ, সাধারণ সম্পাদক সর্দার সোহেল, সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান মাসুমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজের সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।