
সাতক্ষীরা প্রতিনিধি
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস এবং সদস্য মো. শাদমান হোসাইন শিফাতের জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার (১৬ই অক্টোবর) বিকেলে সাতক্ষীরা প্রথম আলো ও বন্ধুসভা কার্যালয়ে এই আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সকল বন্ধুরা ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরবর্তীতে কেক কাটার মধ্য দিয়ে উদযাপন শুরু হয়।
জন্মদিন পালন উপলক্ষে সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা নাচ, গান ও কবিতা আবৃত্তিতে মেতে ওঠেন। বন্ধুদের স্বতঃস্ফূর্ত পরিবেশনায় কার্যালয় প্রাঙ্গণ এক মুখরিত সাংস্কৃতিক মঞ্চে রূপ নেয়। একে অপরকে কেক খাইয়ে দেওয়া এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
আনন্দময় এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সহ-সভাপতি রাহাতুল ইসলাম ও মো. আবু তাহের বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা শান্তা, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক সুদীপ্ত দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার এবং ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন।
এছাড়াও অনুষ্ঠানে বন্ধু হুমাইরা মিমি, মো. শাদমান হোসাইন শিফাত, সাজিদুল ইসলাম, অরনা জামান, অনন্য জামান, সিফাত হোসেন, শিমুল হোসেনসহ সাতক্ষীরা বন্ধুসভার অন্যান্য বন্ধুরা উপস্থিত ছিলেন।
সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি নিজেদের ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে এ ধরনের ছোট ছোট আনন্দ আয়োজন নিয়মিত বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বন্ধুরা।