
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন মৃধা (৫২) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (২৫ অক্টোবর) রাত ১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। মরহুম মোবারক হোসেন মৃধা উজিরপুর উপজেলার পূর্ব জয়শ্রী গ্রামের মৃত আব্দুর রশিদ মৃধার ছেলে।
ছাত্রজীবনে মোবারক মৃধা ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি সরকারি শের-ই-বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি একজন মেধাবী ও দক্ষ শিক্ষক হিসেবে উজিরপুর উপজেলাজুড়ে প্রশংসিত ছিলেন। সর্বশেষ তিনি উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন।
তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. দুলাল হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, অ্যাডভোকেট মোঃ আবুল কালাম সরদার দুলাল, ঢাকা মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহাতাবউদ্দিন সিকদার বুলবুল, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রব মিয়া, অ্যাডভোকেট আবদুল্লাহ আল তওয়াব সুমন মৃধা, রিয়াজ মিয়া, উপজেলা যুবদলের সভাপতি আ.ফ.ম. সামসুদ্দোহা আজাদ এবং পৌর যুবদলের আহ্বায়ক সাহাবুদ্দিন আকন সাবু।
এ ছাড়া পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান মাসুমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম মোবারক মৃধার জানাজার নামাজ রোববার বাদ জোহর শিকারপুর বন্দর নেছারিয়া নূরানী মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।