
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা অর্জন করেছেন যমুনা সঞ্চয় ও ঋণদান বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক এনায়েত করিম।
রোববার (৮ নভেম্বর) ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরী তাসমিন উর্মি। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শাহীনুজ্জামান।
জানা যায়, ২০১২ সালে মাত্র দুইজন কর্মী নিয়ে ঘাটাইলের জামুরিয়া ইউনিয়নে যাত্রা শুরু করে যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, কৃষি, মৎস্য চাষ, গবাদিপশু পালন, ক্ষুদ্র ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টিতে আর্থিক সহায়তা দিয়ে আসছে।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এনায়েত করিমের নেতৃত্বে এসব কার্যক্রমের মাধ্যমে এলাকার বহু মানুষ স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন। তাঁর দীর্ঘদিনের পরিশ্রম ও সমবায় খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।