নিজস্ব প্রতিনিধি
আজ ০১ জুন ২০২৩খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশের কনস্টেবলদের দক্ষতা উন্নয়ন কোর্স ১১ তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে সনদপত্র ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) ।
এসময় পুলিশ সুপার মহোদয় দক্ষতা উন্নয়ন কোর্স সফলভাবে সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও দক্ষতা উন্নয়ন কোর্সে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

