নিজস্ব প্রতিনিধি
সিএমপি পতেঙ্গা থানার একটি আভিযানিক দল ০১/০৬/২০২৩ খ্রিঃ নগরীর পতেঙ্গা মডেল থানাধীন দক্ষিন পতেঙ্গা সমুদ্র সৈকতের টানেল ভিউ ও পিএফসি হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় মোঃ কামরুল হাসান, মোঃ মিজান, সাথী বেগম, সীমা বেগম, মোঃ মিলন ও সেলিনা বেগমকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানার অধর্তব্য মামলা নং- ৬০/২৩, তারিখ- ০১/০৬/২০২৩ খ্রিঃ ও পতেঙ্গা মডেল থানার অধর্তব্য মামলা নং- ৬১/২৩, তারিখ- ০১/০৬/২০২৩ খ্রিঃ রুজু হয়।
