নিজস্ব প্রতিনিধি
০২ জুন শুক্রবার অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ অ্যাপ্রিসিয়েশন কোর্স। সঙ্গীত এবং নৃত্যকলা ভবনের মহড়াকক্ষে সমাপনী অনুষ্ঠিত হয়। একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক কাজী আফতাব উদ্দিন হাবলু, সহকারী পরিচালক জুয়েরিয়াহ মৌলি এবং প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।
গত ২৯ মে থেকে শুরু হয়ে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ আপ্রিসিয়েশন কোর্স। বাংলাদেশের লোকনৃত্য, নৃত্যে সমসাময়িকতা এবং নৃত্যে তত্ত্বীয় শিক্ষার গুরুত্ব, নৃত্যে রবীন্দ্র ভাবনা, নৃত্যে নাট্যশাস্ত্রের প্রয়োগ, বাংলাদেশে মনিপুরি নৃত্যের ক্রমবিকাশ, কথাকলি এবং ওডিসি নৃত্যের আহার্য্য, ভরতনাট্যম দেবদাসী প্রথা, কথক নৃত্যের ঘরানা, গৌড়িও নৃত্যের উৎপত্তি ও বিকাশসহ নৃত্যের নানান পরিধি ও ইতিহাস নির্ভর বিষয়গুলো আলোচিত হয় এ কর্মশালায়। আলোচক হিসেবে ছিলেন তামান্না রহমান, সাজু আহমেদ, বেবী রোজারিও, বেনজীর সালাম, আফরিনা আফরোজ চৌধুরী, ড. সাইদুর রহমান, ড. মঞ্জুলিকা রহমান, অমিত চৌধুরী, র্যাচেল প্রিয়াংকা প্যারিস এবং সুইটি দাস।
এ কোর্সে ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে যাদের মধ্যে নৃত্য শিল্পী, সাংবাদিক এবং শিক্ষার্থীরা ছিলেন।

