কাজী মোঃ সিরাজুল ইসলাম
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার শিবগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কেটের অগ্নিকান্ডের ঘটনায় মুদি দোকানের ৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার গভীর রাতে পৌর এলাকার গরীবপুর গ্রামে হামিদ ষ্টোরে।
ব্যবসায়ী বকুল প্রাং জানান, সে বুধবার ব্যবসা পরিচালনা করে রাত ৮টায় দোকান বন্ধ করে বাড়ি যায়। গভীর রাতে জানতে পারে যে, তার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের সহযোগিতায় রাতেই আগুন নিয়ন্ত্রনে আনেন। এ অগ্নি কান্ডের ঘটনায় ওই প্রতিষ্ঠানের মালামাল পুরে প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে ওই ব্যবসায়ী জানান। তিনি আরো বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্ট সার্কেটের আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকান্ডের ঘটনা জানার পর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে শান্তনা দেন। এসময় কাউন্সিলর আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।
