চট্টগ্রাম প্রতিনিধি
অদ্য ০৪ জুন ২০২৩ খ্রিঃ ট্রাফিক উত্তর বিভাগের আওতাধীন দামপাড়াস্হ গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় সোহাগ বাস কাউন্টারের সামনে সিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগ কর্তৃক আয়োজিত “ট্রাফিক পক্ষ -২০২৩ ” এর উদ্বোধন করেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। এসময় সোহাগ বাস কাউন্টারের ভিতরে “স্বপ্নযাএী ফাউন্ডেশন” এর সহায়তায় গাড়ির জন্য অপেক্ষমান যাত্রীদের সুবিধার্থে একটি পাঠাগার (বুক কর্নার) ও উদ্বোধন করেন তিনি।
ট্রাফিক পক্ষ -২০২৩ উপলক্ষে মান্যবর সিএমপি কমিশনার মহোদয় রাস্তায় চলাচলরত গাড়ির চালক ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং পরিবহনের মালিক, চালক ও জনসাধারণকে ট্রাফিক আইন-কানুন মেনে চলার আহ্বান করেন এবং যাত্রী উঠানামা করার জন্য ট্রাফিক উত্তর বিভাগ কর্তৃক নির্ধারিত বাস স্টপেজ পরিদর্শন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর ) জনাব জয়নুল আবেদীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) জনাব এন এম নাসিরউদ্দিন, উপ-পুলিশ কমিশনার ( দক্ষিণ) জনাব মোস্তাফিজুর রহমানসহ অতিঃ উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক উত্তর বিভাগের সকল ট্রাফিক ইনস্পেক্টরসহ বিভিন্ন পরিবহনের মালিক/চালক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল-কলেজের স্কাউট এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

